রবিবার, ১ নভেম্বর, ২০০৯

স্বর্ণা বলেছিল ..

স্বর্ণা বলেছিল .. এসোনা আর কোনদিন
আরও বলেছিল .. ভাল হয়ে থেকো
আমি কথা রাখতে পারিনি...
হাতে পয়সা জমলে আজও স্বর্ণাকে খুঁজি..
স্বর্ণা ছিল না আর কোথাও...
স্বর্ণা নেই...

স্বর্ণা.. আমি খুব নীরবে বাঁচব
দেয়ালের সাথে মিশে থাকব..
একদম টের পাবে না...
তবু তুমি আসবে না ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন