বুধবার, ৪ নভেম্বর, ২০০৯

ঘুমে হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত

আমার রাতে ঘুমোবার আগে কষ্ট হয়
শুয়ে শুয়ে কষ্ট হয়
বুকের কোথাও ফোঁটায় ফোঁটায় কষ্ট জমে
রাত্রি যত গাঢ় হয়
কষ্ট বাড়ে
ঘুমে অচেতন হবার আগ পর্যন্ত

উল্টোপাল্টা স্বপ্ন হয় ঘুমের ভেতর

কোন না কোন ভাবে দিন যায়
তারপর ঘড়ির কাটায় টিক টিক রাত বাড়ে
রাতে ঘুমানোর আগে আবার কষ্ট হয়
উপুড় হতে কষ্ট হয়
ধীরে ধীরে বুকে জমে কষ্ট
এরপর রাত যত গাঢ় হয় ....
.......
....ঘুমে হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন