আমার ঘাসবন্ধুটা বলল, আজ পূর্ণিমা
চায়ের সাথে জোছনা গলিয়ে খাই চল..
আমি কিছু বলতে পারিনি,
অদ্ভুত গোল চাঁদ জোছনা বিলোয় আর হাসে
চায়ের সাথে সে জোছনা গললনা কিছুতেই...
মেঘ থমথম করছে বুকের আকাশে
ভয় হয়.. রাত গাঢ় হলে ঝড় না ওঠে...
আমার ঘাসবন্ধু রাত জেগে অংক করবে..
আমি অবাক হয়ে ওর চোখ দুটো দেখার চেষ্টা করব...
যে বন্ধু.. আনমনে মিশে গেছে বাহুর ভাঁজে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন