বুধবার, ৪ নভেম্বর, ২০০৯

জীবন-কবিতা

জীবন আর কবিতা নয় এক
তবুও জীবন কবিতায় এলোমেলো
নাকি জীবনই কবিতাকে এলোমেলো করে দেয় ...

কবিতা ছাড়া কেউ কেউ বাঁচে না..
আবার এই কবিতার জন্যই কেউ কেউ পারেনা জীবনকে পুরতে
হাতের মুঠোয়..
পারেনা চলতে.. আর দশটা মানুষের মতন
কবিতাই তাদেরকে আলাদা করে দেয়..
একা করে দেয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন