কতটা একলা হলে কেউ
কেবল নিজের নিঃশ্বাসের শব্দ শোনে
তার সাথে মিশে থাকে বাতাসের কিছু কথা
মাঝরাতের বিষণ্ন এক টুকরো অন্ধকার
স্যাঁতস্যাতে ঘুমোবার ঘরে পুরনো এক ফ্যানের কান্না
- আর কেবল নিঃসঙ্গতা
শেষ রাতে এক ছলক আলোয় ভেঙ্গে যাওয়া রাতের গভীরতা
কতটা একলা হলে কেউ
দিনের আলোর থেকে পথ খোঁজে পালাবার
আর জীবন থেকে
হারিয়ে যাওয়া প্রেম থেকে
বুকের একটি জায়গায় কেউ থাকেনা, সেখানে
শরীরের কোথাও এক টুকরো পুরুষমানুষ থাকে
কতটা একলা হলে কেউ
কেবল নিজেকে আদর করে ফেরে
কারো চোখে চোখ রাখতে ভয় পায়
ভুলে যায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন