একটা স্বপ্ন ছিল
খুব কাছ থেকে কেউ ডাকবে রূদ্র
আর আমি ডাকবো নদী
বুকের খুব ভেতরকার স্বপ্নটুকু বুকের আরও ভেতরে
অভ্যস্ত দীর্ঘশ্বাসে পাশ পিরে শোয়
কেউ কখনো রূদ্র নামে ডাকেনা
আমিও নদী নামে ডাকার মতন কাউকে খুঁজে পাই না..
দিনের পর দিন, হেঁটে হেঁটে কোথায় যেন চলে যায়;
আজ পকেট হাতড়ালে, খুচরো আর ছেঁড়া কয়েকটি নোট
স্বপ্নদের কোন পকেটে যে রেখেছি..
লোকাল বাস, মানুষের স্তুপ,
এরকাঁধ, ওর মাথা, তার চোখ - কপাল
আধুনিকার ঠোঁট, ঝগরুটের বুক
আমিতো এভাব দাঁড়াতে চাইনি..
ভাবতে ভাবতে স্টপেজ এসে যায়,
কেউ একজন উঠে গেলে বসে পড়ি,
বসে বসে ভাঙ্গাচোরা স্বপ্নদের জোড়া দিই,
আবার ভেঙ্গে যায় ওরা,
হাতে নিই, স্বপ্নদের চুলে বিলি কাটি.. আদর করি..
হঠাৎ সহযাত্রীর ধাক্কায় পড়ে যায় ওরা.. হারিয়ে যায়..
মানুষের ভীড়ে তাদের আর খুঁজে পাইনা ..
সেই তো একটা স্বপ্ন ছিল.. হারিয়ে গেলো..
বুকের মধ্যে মাথা গুঁজে কেউ একজন ডাকবে রূদ্র,
আর আমি - নদী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন