।১।
কেউ জানেনা দুঃখগুলো কবে
উঠোন ছেড়ে দৌড়িয়ে পালাবে
।২।
দুঃখগুলোর বসত কোথায়
দুঃখ ছেড়ে কেউ কি পালায়
এ ভবে যে সুখের কাঙাল
সে-ও পালায় দুখের কাছেই সুখকে ছেড়ে
।৩।
দুঃখটাকে আগলে রেখে বুকে
অশ্রুফোঁটা হাসির আলোয় ঢেকে
উঠেই দেখো খিলখিলিয়ে
দুঃখ আপন সবচে' আপন
দুখই জীবন
।৪।
দুঃখ নাকি আমার মানিকজোড়া
কেউ বলেনি বলছে মন-ই
মনটা বোধহয় ঘর ফিরেছে
অনেক অনেক রাতের পরে
।৫।
বহুদিন পর
চোখের শরীর বেয়ে
টপ টপ লবণপানি
দুঃখ বুঝি উছলে উছলে পড়ে
।৬।
কষ্ট লাগে..
অশ্রু লাগে..
দুঃখ লাগে..
এক জীবনে..
সবই লাগে..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন