টেবিলের উপরটা ধুলোর রাজত্ব
তার এক কোণায় সাদা এক কাপ
সূক্ষ্ম ধোঁয়ার আনাগোনা নেই, নিষ্প্রভ চা
এই এক কাপ ঠান্ডা চা আর আমি
এই নিয়ে সংসার
বাকীটা ধুলোর অন্ধকার,
জানলা দিয়ে আলো আসে, ধুলো আসে
আমি এক কাপ চায়ের আশ্রয়ে
বাতাসে মিলিয়ে যাই
বাইরের পৃথিবীটা গাঢ় মেঘের আওতায়
ওটা আমার নয় আর
সবুজ মাঠ, চৈত্র্যের রোদ, দক্ষিণের বাতাস
আর যা কিছু -অন্য কারো
আমার শুধু
এক কাপ ঠান্ডা চা
যা কেবলই আমার ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন