গাঢ় পাতার ফাঁকে টুপটাপ অন্ধকার
আকাশের চোখ আধবোঁজা লাল;
মেঘের কাজল উপচে উদাসীন,
আকাশমণির পাতাদের দল -
সাঁঝের আকাশে ছায়া কাটে,
শিমুলের ছায়ায় ছায়া হয়ে আছে বসে থাকবার পুকুড়পাড়,
বড় সাধের ছোট্ট জানলায় নিরিবিলি সন্ধ্যার শরীরের গন্ধ;
তারপর -
তারারা যখন মেঘ চেপে উল্লাস করে,
খোলা চাঁদের খেয়ায় ঘুমন্ত শালিককে যখন
আর দেখেও দেখে না কেউ, তখন -
আসে রাত,
চাঁদ, তারা অথবা অন্ধকারময় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন