অদ্ভুত এক নাটক হচ্ছে জীবন
বড়ো বড়ো নায়ক আর নায়িকাদের ভীড়ে
কোনরকম পার্শ্বচরিত্র আমি এক
ঝড়-জল-রোদ বাচিয়ে বেঁচে থাকি,
সকাল সকাল কিছু একটা অজুহাতে ঘুম শেষ হয়
তারপর নানা একঘেয়ে কাহিনীতে দিন বুড়ো হয়
রাতে ঘুম লাগার আগ পর্যন্ত
মন খারাপ করা অন্ধকারে গা-ডুবিয়ে বসে থাকি ...
কিছু কিছু সুখস্মৃতি আছে
তাই মাঝে মাঝে উল্টে-পাল্টে দেখি,
স্যাঁতাপড়া আনমনা ছন্নছাড়া কষ্টে
ভিজে থাকে ভেতরে কোথাও
একা অপেক্ষায় থাকি, কোন এক বাতাসের
দীর্ঘশ্বাস উঠে আসে, চাপা দিই..
মাঝে মাঝে হাঁটার সময় আকাশ দেখি
ভাগ্যিস কারো চোখে পড়ি না
গলির কুকুরগুলোর সাথে দৌড়াই
যদিও মাঝে মাঝে কষ্ট লাগে,
পরে সব ঠিক হয়ে যায়, কম কথা তো নয়..
ঝড়-জল-রোদ বাচিয়ে বাঁচা হাজারো পাশ্বচরিত্রের অন্যতম ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন