বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০০৯

কালকেউটে সুখ অথবা দুঃখ

বুকটা যে কারণে অগ্রাণের হাওয়ার মতন কাঁদছিল
একই কারণে আজ তুমি-আমি-আমরা সবাই
পৃথক-বিচ্ছিন্ন-বিযোজিত
দুপুরের বয়স বাড়তে বাড়তে হাওয়া ওড়না পাল্টায়
বিগলিত অগ্রাণ রোদ অস্থির
এর অন্তঃস্থিত পুরনো বাষ্পীভূত কষ্টগুলো
নতুন রূমালে দাগ কাটে
কে না জানে
ঘাম আর কান্নার দাগ মেশে না কোনদিন।
হঠাৎ সশব্দে জাগে বুকরে ভেতরটা
নতুন প্রেমের গন্ধে আজও মেতে উঠতে চায়
অবশিষ্ট অনস্থমজ্জার কাঠামো
এখন নিশুতি গন্ধ বাতাসেতে
অমাবস্যা এলেও জানি চরকা কাটেনা চাঁদবুড়ি
নকল সুখের উত্তাপে ভিজে ওঠে দেহের অন্দরমহল
কালকেউটে সুখ অথবা দুঃখ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন