বুধবার, ৪ নভেম্বর, ২০০৯

গাঢ় এক দুঃখ

অনেক দীর্ঘশ্বাসের শেষে গাঢ় এক দুঃখ এসেছে
সন্ধ্যে নামার সাথে সাথে এই দুঃখটা জাপটে থাকে সারাটা শরীর,
দুচোখের মাঝামাঝি কোথাও কান্নারা বসে আছে অপেক্ষায়,

এভাবেই সন্ধ্যারা সকালের পাশে
তিল তিল গড়ে তোলে গাঢ় অন্ধকার
শব্দের গা বেয়ে নৈঃশব্দের কষ
তার ঠিক বাঁ পাশে
একটা অতৃপ্ত মাংসের টুকরো
রোদের মৃতদেহ নিয়ে
বল্গাহীন দুঃস্বপ্ন বুকে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন