বহুদিন পর কোন ঝড়ের কবিতা লিখছি,
কাল বিকেলে শরীরটাকে ডুবিয়েছিলাম ঝড়ের সমুদ্রে,
চার হাত-পা, বুক-পিঠ সব ছিল ভূমির সমান্তরালে..
ঘামে সপসপে হয়ে যাওয়া আদিম বুকটা
কঙ্ক্রিটের বেঞ্চিতে নকশা কেটে লেপ্টে,
বাতাসের ঘূর্ণিতে জগতের ধুলো
আমার মাথার চুলে জট পাকিয়ে যায়..
আর পিঠের উপর জড় বজ্রাসনে ধ্যানে,
তারপর..
যাবার আগে কিছু একটা বলেছিল সে..
বিদ্যুতের চমকের মত হয়তো তা ঝলসেও উঠেছিল,
অথচ আমি তন্দ্রাচ্ছন্ন.. বাতাসের হাহাকারে
বজ্রের হুংকারে তন্দ্রা ভাঙলো ঠিকই
তবে ঝড়কে পেলাম না খুঁজে আর..
ঝর ঝর বৃষ্টি নামল ছাদের সাদা বুকে..
তখনও বৃষ্টি থামেনি,
ভাবছিলাম ভিজি..
সে কী মুষলধারের ধার..
ভয় হল.. ভাসিয়ে নেয় যদি..
আমি তো সাঁতার জানি না....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন