শব্দহীনতা পাশে জেগে ছিল সারারাত ..
আর ছিলনা কেউ..
ক্ষ্যাপারুন জানিস..
মাঝে মাঝে আমার ঘাসগুলো পাখি হয়ে উড়ে যায়..
ঐ ওখানে -
যেখানে দুর্বল বাতাস ছুটে চলে পরিত্যক্ত সময়ের ভাঁজে।
যেখানে আলগোছে চুমু খাওয়া পাপ,
অপরিণত অজগরের মত বন্ধ্যা সন্তান প্রসব।
আশ্চর্য !
ওখানেই আমি প্রেমিক,
বীরপুঙ্গব সেজে উল্লাস করি -
প্রিয়ার সমগ্র সম্ভ্রম হরণের কষ্টে।
ক্ষ্যাপারুন..
আজ তোর রক্তে দোষ..
সত্যি করে বল..
আজও কি তুই বাতাসের গন্ধ শুকে বেড়াস..
আমার বুকে..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন