আমি দেখেছি প্রখর রৌদ্রের দিন
ঝাঁঝালো হলুদ রোদ পিছলে পড়ে বাবলার পাতায়
আমার অলস দুপায় বড়ো বড়ো ঘাস
নেতিয়ে আছে ব্রহ্মপুত্রের বাতাসে
দুপুর বসেছে পাশে, বয়স বাড়ছে তারও..
কাশের সাদায় নির্বোধ বীজগুলো ফুটে আছে...
আমার কোলের কাছে শূন্য খাতা, হাতে পেনসিল,
আঁকা লেখা হচ্ছিল না কোনটাই...
দেখছিলাম কেবল রোদ.. আর ব্রহ্মপুত্রে ছোট ছোট ঢেউ ...
নিঃসঙ্গ কোন শুশুক ত্বরিতে শ্বাস নিয়ে ফিরে যায় জলের ঘরে..
ওপারে ধনচের বনে গুবরে শালিক..
আরো দূরে মহিষের ঝাঁকে কালো ফিঙ্গে..
রোদের প্রাচূর্যে ঝলসে ওঠে ওরা..
ওপরে একা আকাশ.. আরও একা হয় রোদের অত্যাচারে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন