ছেড়ে গেছ সেই কবে... তারিখ ভুলে গেছি,
কবিতার কলম দিয়ে গেছ হাতে,
আজ জানি... ভালবাসতাম না তোমায়,
কিছু কবিতা কিন্তু তোমায় ঘিরে আজো সাঁতরায় -
আমার সেই সন্তানদের আমি ভালবাসি,
ভালবাসাগুলো বাড়ছে.. যত দিন যাচ্ছে,
এখন আর কান্না হয়না..
তবে উদ্দাম আবেগে থরথরিয়ে কাঁপি আজও,
আমি যে কবিতা ভালবাসি...
কিন্তু.. কবিতা শেষ হয়ে গেলে...
বুকের ভেতর কী অর্থহীন কষ্ট!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন