একখন্ড মাংসের আগ্রাসন -
তাতেই আমি আর মানুষ নই.. পুরুষ..
আমার সমবয়সী যে নারীটি অনায়াসে..
মানবী এবং কেবল নারীর মাঝামাঝি..
একটা অবস্থান করে নিতে পারে -
সেখানে আমার একমাত্র অন্তরায়
সেই একখন্ড মাংসের আগ্রাসন..
আমি যতটা না মানুষ -
তার থেকে অ-নেক বেশি পুরুষ।
ভোগবাদী চেতনা,
নাক, কান, চোখ এবং ত্বক ফুঁড়ে..
হুড়মুড় করে ঢোকে..
কাকে ধরে রাখবো -
মনুষ্যত্ব নাকি পৌরুষ!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন