রবিবার, ২৫ অক্টোবর, ২০০৯

আকাশের টুকরোগুলো...

হয়তো মেঘের ওপাশে রোদ জ্বলজ্বল..
তাই মেঘ জ্বলে আছে আকাশে,
কিছু কিছু পাখি দূরের কোন গাছে ডাকাডাকি করে
গম্ভীর আম আর নারকেল পাতারা -
আকাশটাকে টুকরো টুকরো করে কাটে..
আকাশের টুকরোগুলো জানলা দিয়ে ঢোকে,

মাথার পেছনে চুল বেড়ে ওঠে..
ওপরে পাখা ঘুরছে সেই কবে থেকে..
ডানে বাঁয়ে জীবনের নানা অনুষঙ্গ..
জায়গা নেই..
আকাশের টুকরোগুলো তাই ঢুকে যায় মাথায়..
লাগামহীন ভাবনাদের সাথে ওরা দৌড়োয়..
ভীষণবেগে.. এপ্রান্ত থেকে ওপ্রান্তে..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন