মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০০৯

একটা একা পাখি এবং বর্ষা

কোন এক হিমকুয়াশার দেশ থেকে
এসেছিল পাখি এক, একা

সবুজ বনের দেশে সে বর্ষায় ভিজে গেল
কেউ টের পেলনা...
বর্ষার সাথে তার প্রেম হয়ে গেল..
বর্ষার আশায় পাখি ছিল অপেক্ষায়,
বর্ষা কিন্তু আর আসেনি..
অপেক্ষায় থাকতে থাকতে মরে গেল পাখি,

যেদিন পাখির শেষ পালকটা মিশে গেল বনতলে..
সেইদিন -
আকাশ ভেঙ্গে আবার বর্ষা এল, কেন?
খোঁজ নিয়ে জানা গেল,
আরো এক একা পাখি এসেছে,
অন্য কোন দেশ থেকে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন