এমন সন্ধ্যা জীবনে আরও কয়েকবার এসেছে,
দুঃখের স্মৃতিগুলো মনে করতে চাচ্ছি না..
তবে এই মুহূর্তে তোমার সাথে কথা বলা প্রয়োজন,
তেমন সিরিয়াস আলাপচারিতা নয়..
যেমন ধরো, কেমন আছ.. কি করছ.. এই তো..
কিন্তু তুমি তো বলবে না..
না না .. অপরাধ আমারই,
তোমায় কোন দোষ দেব না.. কখনই না..
কিন্তু জান.. যা কিছু করেছি..
তাতে আমি অনুতপ্ত নই মোটেই..
আমার যতটুকু করা সম্ভব.. তাই করেছি,
এর থেকে ভাল কিছু করতে পারতাম না..
কিন্তু মনটাকে আজও সামলাতে পারিনি,
স্বীকার করছি.. আমি স্বার্থপর.. নতমস্তকে..
সবসময় নিজেরটাই বুঝি.. কিন্তু..
মানুষের ভেতরটা কি কখনও পরিবর্তন করা সম্ভব..
নাকি করা উচিত.. আমি তো এমনই...
মনটাকে সামলাতে পারিনা..
তোমাকে বুকে জড়িয়ে রাখতে ইচ্ছে.. পারিনা..
তোমার কোন দোষ নেই..
তুমি এখন যা করছ তাতে ভুল ধরার কোন উপায় নেই..
যা ভাল ভাবছ তাই করছ..
কিন্তু মন তো মানছে না..
কি আর করবো বল..
ভালবাসি বলতে আজ বড় কষ্ট হয়..
অপরাধী লাগে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন