মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০০৯

আমি তো নিয়েছি কষ্ট ... কবিতা

জানা ছিল...
কবিতা এবং সুখ.. পরস্পর বিপরীত,
যার বুকে সুখ.. তার কবিতা হয় না..
আর কবির বুকে সুখ থাকে না ...
টুকরো টুকরো ব্যথায় ভরে থাকে বুক,
সেই বুকে ফলবতী বৃক্ষের মতন সারি সারি কবিতা...
আর তাদের পরিপুষ্ট পাতায় কান্নার দাগ..

জানা ছিল ...
কবিতা নিয়েছি বলে.. পালিয়েছে যত সুখ..
আর এই বুক .. অবধারিত ব্যথায় কাতর ..
গহীন সুনসান রাতে.. অপেক্ষায় থাকে... কখন সকাল হবে ...
আর প্রখর রোদের আঁচে চিৎকার ওঠে... আঁধার আসবে কখন ...

জানা ছিল.. ছেড়ে যাবে যাবতীয় সুখ..
আমি তো নিয়েছি কষ্ট .. কবিতা..

বুকের মাটিতে শেকড় ফুঁড়ে খাদ্য খোঁজে কবিতা ...
আর আবহাওয়ায় ছেড়ে দেয় বাষ্পীভূত দুঃখগুলো ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন