আমরা দুজন থাকি সমান্তরাল
সে যখন নীল...অনায়াসে উড়ে যাই দু'চোখের পাঁপড়ি যেদিকে...
নিঃশ্বাসের আনন্দে আঁকা অস্পষ্ট ছবি এক...
বাঁচার উচ্ছাসে গেয়ে ওঠা প্রাগৈতিহাসিক গান কোন...
ভীষণ আদরে হয়ে গেলে সাদা...
কপালের ঘামে আলতো ভালবাসায় তারে দিই পবন চুম্বন...
পাশাপাশি সমান্তরালে থাকা অনন্তযুগের সুহৃদ...
কেঁদে ফেলে যদি সে কখনো...
আমার প্রাচীন হাতের তালুতে তার অশ্রুর ফোঁটাগুলো ধ'রে...
না হয় পার্থিব এই গায়ে মেখে...
বসে রব কোনদিন সে রোদেলা হবে তার অপেক্ষায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন