আমি রোদ্দুর ভালবাসি..
যার ডানায় ভর দিয়ে শিশিরের বিন্দুগুলো অনেক উপরে মেঘের দেশে উড়ে যায় ... স্থির হয়...
যে রোদ্দুর আমপাতার শিরা-উপশিরায় একলা বসে থাকে ...
আমের হা হয়ে যাওয়া বাকলের ফাটল দিয়ে
যখন পিঁপড়ের লম্বা সারি...
উপরে.. আরো উপরে উঠে যায়... তখন তাদের সাথে রোদ্দুরও...
বেলা বাড়তে বাড়তে রোদ্দুরের রং পাল্টায়...
লাল-কমলা-হলুদ-কমলা-লাল..
লাল রোদ ভালবাসি .. হলুদ রোদ ভালবাসি .. কমলা রোদ ভালবাসি..
রোদ্দুর ভালবাসি ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন