মাঝে মাঝে ম্যানিকুইন
ভুল হয় সুন্দরী ভেবে...
তবে তুমি সুন্দরীই ছিলে...
তুমি ছিলে শ্যামলা, যুবতী, সুলক্ষণা...
তোমার ঠোঁটের বিবরণ... সানন্দা, উদিতার প্রচ্ছদে...
সবোঁপরি সোমত্ত তোমার বুক...
মাঝে মধ্যে আসো... কাউকে কাউকে ভালবাসো...
আগুন চায়ের কাপে... আগুন ঠোঁটে দাও আগুন চুমো...
কালও এসেছিলে ... ছিলে বহুক্ষণ... বহুক্ষণ...
তাড়াহুড়ো করে বেরুতে গিয়ে... দিয়েছিলে ছোট্ট একটু ছোঁয়া...
টের পাওনি তাই... হারিয়ে গেলে অতি দ্রুত...
আর কী করব বলো...
শীতাতপ নিয়ন্ত্রণ থেকে হঠাৎ বেরুলে...
আহ্লাদী উষ্ণতা যেমন কামড়ে ধরে...
অমনি করে ধরবো একদিন...
কোথায় হারাবে... সেদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন