বুকের মধ্যে দুঃখ থাকে
চুপটি করে দুঃখ থাকে
দুঃখপাখির নাম জানিনা
- কেউ জানেনা..
কোথায় জন্ম তাও জানিনা
জানা ছিল হয়তো আগে
এখন তো নেই
নেই জানা নেই।
তবুও এমন দুঃখপাখি
বসত করে বুকের ভেতর,
উড়ে আসে কল্পনাতে
হাসি - গানে জড়িয়ে থাকে
নিবিড় হয়ে
উথলে ওঠে, কবিতাতে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন