(১)
রং পেনসিল.. ছবি হবে কাগজ জুড়ে..
সবুজ থাকবে অনেক অনেক .. সবুজ - সবুজ ..
গাছে - ঘাসে - টিয়ায় সবুজ ..
নদীর ঘাটে শ্যাওলা সবুজ..
আকাশটা নীল .. তার ছায়াতে নদীও নীল...
নদীর ঘাটে নৌকা ঘুমায়.. নীল নদীতে ..
রং পেনসিল .. ছবি হবে .. রঙিন ছবি ..
(২)
রং পেনসিল.. সবুজ রংটা ফুরিয়ে গেছে..
রং পেনসিল.. সবুজ রংটা কেউ দিলনা..
আমি এখন কালো রঙে সবুজ আকিঁ...
নীল রংটা কোত্থাও নেই
আকাশ নদী ধূসর আঁকি..
রং পেনসিল.. ছবি হল জীবন জুড়ে..
ধূসর আকাশ নদী বুকে ...
কালো সবুজ শুয়ে থাকে...
রং পেনসিল.. বড় বেলার ছবি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন