বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০০৯

গীটার

প্রতিটি দিন ঘরের কোণায় একটি গীটার..
জমছে ধুলো সাকুল্যে তার চারটি তারে..
একটি ছেলে হঠাৎ করে আদর করে..
কষ্টগুলো যখন তাকে জাপটে ধরে ..

হেমন্ত শেষ বিকেল এলে যখন ছেলে..
চুপটি করে খুব নীরবে নষ্ট হল..
বুড়ো গীটার কেউ জানে না কিসের ছলে..
এক জীবনের জন্যে সেই যে ঘর পালাল ......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন