মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০০৯

অদভুত অদভুত

মানুষ হাঁটছে খুব
ঝড়ের আঁধারে ডুব
অদভুত অদভুত

লালচে ঝড়ের নখ
আকাশে টাঙানো হোক
অদভুত অদভুত

পাতারা মেহগনির
জ্বলে থাকে অগভীর
অদভুত অদভুত

চাকায় ওড়না পেঁচায়
রিকশাঅলা বিড়ি খায়
অদভুত অদভুত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন