মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০০৯

আমিই বোধহয় ভালবাসতে জানিনা

এখন অনেক রোদ...
আমার অজস্র ঘামের মিছিল...
আনমনে খুজেঁছে... ঢেকেছ আঁচলে তোমার... বোশেখের রোদ...

জানিনা কখন চেয়েছি রোদ...
হয়তোবা ধুলো... গাঢ় পৃথিবীর ক্ষতকে ঘিরে...
মেঘেদের ছায়া বুকে ... বন্ধ করি দু'চোখ...
দেখি না তোমায়...

আজ তুমি কোথায আছ ...
কথা ছিল... বুকের খুব গভীরে কোথাও ... থাকবে ...
কথা রাখনি ...

আমিই বোধহয় ভালবাসতে জানিনা...
ভালবাসতে পারিনা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন