সোমবার, ২৬ অক্টোবর, ২০০৯

কবিতা কী করে লিখবো আমি...

আমার প্রবল উচ্চারণের স্বপ্নটা ফিকে হযে যাচ্ছে ক্রমশঃ
বুকের যেখানটায় সাহস আছে বলে ভাবতাম..
আজ সেখানে কিছু নেই..
কোনদিন ছিল কিনা.. বলতে পারিনা,

সত্যিই কি একদিন সাহস ছিল -
বুকের মধ্যে সাহস নিয়ে কখনো লিখেছি কি ..
আজো একটা শব্দ লিখতে শিখিনি..
কবিতা কী করে লিখবো আমি...

জানিনা আর কোন স্বপ্ন ছিল কিনা -
আমি তো কেবল একটি কবিতা লিখতে চেয়েছি,
যে কবিতায় থাকবে সত্য, থাকবে বারুদ,
থাকবে ভালবাসা, পাগলামি..
আর থাকবে সহজ অথচ প্রবল উচ্চারণ।

অথচ.. কবিতা কী লিখব..
একটা শব্দও লিখতে শিখিনি..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন