বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০০৯

আমাকেই বলছি

চাওয়া আর পাওয়ার হিসেবটা এখ্খুনি করে ফেলোতো...
প্রাপ্তির লিস্টিটা প্রথমে করো...
প্রথমে রাখো জন্ম (ওইটাই সবচে' বড় প্রাপ্তি এযাবৎ),
এরপর জন্মপরিচয়, বোন, আত্মীয়স্বজন..
মা-বাবা-বোনের স্নেহের কথা ভুললে অন্যায় হবে, ঢের পেয়েছে..
এক জীবনের জন্য যথেষ্ট... আরও চাও...
ছোট্টবেলায় খেলনা পেয়েছ অনেক, যদিও খেলাধূলা তেমন একটা করনি..
পড়াশোনায় মাঝামাঝি ছিলে.. কই, বেদনার স্মৃতি তো নেই স্কুল নিয়ে,
বন্ধু-বান্ধব তেমন একটা ছিলনা.. চাইতেও না তেমন,
বন্ধুহীন বিশেষণ টাকে বেশ তৃপ্তির সাথেই নিতে, অদ্ভুত...
তবুও তো কত্ত ভাল ভাল বন্ধু পেয়েছ..
ক'জনের ভাগ্যে এমন ভাল বন্ধু জোটে, বলো..
দেশের স'বচেয়ে ভাল প্রতিষ্ঠানে ভাল একটা সাবজেক্টে পড়াশোনা করছ..
এরাই তোমার এযাবৎ বড় বড় প্রাপ্তি.. কম কী..
অনেক.. অ-নেক ভাগ্যবান তুমি বুঝলে, দেখো...
প্রাপ্তি লিস্টিটা কত্ত বড়ো.. হুমম...

এবার দেখা যাক কী কী পেলে না (এযাবৎ যা চেয়েছ অথচ পাওনি)
হুমম.. গান শিখতে চেয়েছিলে.. পারনি.. বাহ্... তোমারই তো দোষ..
এই.. বাবাকে দোষ দেবে না খবরদার... তুমি আলসেমি করেছ.. কুণ্ঠিত থেকেছ...
যাও... এটা অপ্রাপ্তি বললে ভুল হবে... শুধু তাই না অন্যায় হবে..
চলো চলো.. তারপর.. অ.. কমন আপসেট.. লাভ ফ্যাক্টর.. হা হা হা..
রীতু.. হা হা হা... এই ওটা ছ্যাকা নয় বৎস.. মনে নেই ক্লাস সিক্সের ঘটনা..
মেয়েটাকে কীভাবে মিথ্যে অপবাদ দিয়েছিলে.. ছিঃ... জানো..
এটা কতবড় অন্যায়.. কতবড় পাপ... ও কোন হিসেবে তোমার হাত ধরবে...
তুমি ভাব কী করে আশ্চর্য.. ছিঃ ছিঃ.. আর তুমি সবাইকে কী বলে বেড়াচ্ছ...
উল্টো বলেছ.. নিজেকে সাধু বানিয়েছ.. হায়রে সাধু... আর কত ভাল সাজবে..
স্বীকার করে নাও তুমি পাপী...
তারপর বন্ধুত্বের দূর্বলতার সুযোগ নিলে আরেক কন্যার.. লজ্জার মাথা খেয়ে
প্রেম নিবেদন করলে.. তাও আবার এসএমএস-এ...
কী নাটক.. ভান করলে ওটা তামাশা.. কতটা লুসার তুমি,
পরে ঠিক ঠিক স্বীকার করলে..হাহ্.. তারপর.. ছন্দাকে কেমন ক'রে ঠকালে..
কী ভেবেছ.. ও তোমায় কোনদিন ক্ষমা করবে.. কখ্খনও না..
যদি করেও সেটা ওর মহত্ত্ব.. তুমি কোনভাবেই তার যোগ্যতা রাখনা...
শোনো.. ভালবাসা জিনিসটা পাওয়ার সকল যোগ্যতা তুমি হারিয়েছ...
দেখতেও কি বিচ্ছিরি তুমি.. ওয়াক... প্লিজ বাদ দাও এসব...
দেন... যণ্ত্রণা, দুঃখ, কষ্ট, বিষাদ.. ব্লা ব্লা ব্লা... আরে.. এসব তো প্রাপ্তি...
আরে গাধা, এসব সবারই থাকে.. স্যাডিস্ট হতে চাও, না... আত্মপ্রতারক...
তোমার কি কোন সাহস আছে... যা-হোক .. অন্য কিছু বলো...
কী.. মৃত্যু চাও... হা হা হা ... ভন্ডামি রাখো... ও যদি সত্যি আসে না...
তোমার যে কী অবস্থা হবে জানা আছে.. দৌড়ে কূল পাবে না, বুঝলে.. ভন্ড...
যে বন্ধুটা বেঁচে আছে, কী অবলীলায় তাকে মৃত বানিয়ে দিলে... হায়রে..
একটিবারও অসুস্থ বন্ধুটাকে দেখতে গেলে না...
খোঁড়া সব অজুহাত নিয়ে ব'সে আছ... আরে গর্দভ, নিজেকেই ঠকাচ্ছ..
তুমি আবার কবিতা ভালবাসো.. না.. কীভাবে আশা করো কবিতাকে...
একটা ঠগ, প্রতারক, মিথ্যেবাদী কখ্খনও কবিতা ভালবাসতে পারে না...
মানুষের কাছ থেকে করূণা ভিক্ষে করে চেটেপুটে খাও তুমি..
আচ্ছা.. কবিতা যখন আবৃত্তি কর (তোমারটা আবৃত্তি হয় না).. তখন কি
একটুও মনে পড়ে না ছন্দার কথা.. খারাপ লাগে না একটুও.. এতটা লম্পট তুমি..
কবিতা যখন লেখার ভান কর (কোনদিন কবিতা হবে না ওসব)... তখন
অসুস্থ বন্ধুটার কথা মনে পড়ে না.. যাকে মনে মনে মেরে ফেলেছ...
না... আর কিছু বলার নেই.. যথেষ্ঠ হয়েছে...
এবার বলো... প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানোর
কোন যোগ্যতা কি আর আছে তোমার... অবশেষ...
ভন্ডামি বাদ দাও... ঢের পেয়েছ...আর কী চাও...
এই হিসেবটা জীবনের শেষ প্রান্তে গিয়ে আবার করবে ...
মাঝখানে আর করো না.. অর্থহীন কাজ...
এখনও সময় আছে... প্রায়শ্চিত্ত কর.. প্রায়শ্চিত্ত কর...
অভিশাপ বহন করার মতোন শক্তি বা সাহস কোনটাই তোমার নেই ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন