মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০০৯

এইবার মিশে যাই

ঘাসের মধ্যে মিশে যাই...
ধুলোর মধ্যে মিশে যাই....
আকাশ চেরা আগুন দেখি...
নতুন কুঁড়ির স্বপ্ন বুকে...
কোন গাছেদের নিদ্রা ভাঙে...

এই পৃথিবীর অন্য অন্য স্বপ্নচারী...
স্বপ্ন বানায় রঙবাহারী...

ডেকে ফেরে জলের মানুষ...
আসল মানুষ...
অদ্ভুত এক কুয়োর ভেতর..

অচেনা কোন্ স্বপ্নকিশোর...
গল্প দেখে... আকাশ লেখে...
আমি যেমন ঢেউ দেখিনি...
পাহাড়চূড়োর রূপ বুঝিনি... সুখ খুঁজিনি...
খুঁজতে খুঁজতে কেবল ধুলো... কেবল ঘাসে...
যাচ্ছি মিশে...
অভ্যস্ত দীর্ঘশ্বাসে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন