তুমি তবু ভালবেসেছিলে
আমি তো তাও পারিনি
কারণ আমি ভালবাসা বুঝিনা আজও
একসময় ভাবতাম চোখে চোখ রেখে 'ভালবাসি'
বললেই বুঝি ভালবাসা হয়,
তাই তো দেখতে চেয়েছি তোমার চোখ..
চোখে চোখ পড়ার পর কী যে হলো..
কিছুই বলতে পারলাম না, তবুও বলতেই হবে...
চোখ বন্ধ করে কানে কানে বলে দিলাম..
তাও বোধহয় উচ্চারণে ভুল হলো...
প্রথম যেদিন হাত ধরলাম, সেদিনও বলতে পারতাম..
কিন্তু সঙকোচের ভারে ঐদিনও পারলাম না...
তার বদলে বললাম "বেশ নরম তো তোমার হাতটা"..
কী হাস্যকর...
প্রথম চুমু খাওয়ার পরও 'ভালবাসি' বলা যেত...
অথচ আমি কি করেছিলাম...
চোরের মতন এদিক ওদিক তাকিয়েছি...
মুখ ফসকে বেরিয়ে গেছে, "কেউ দেখেনি তো.."
আজ যখন তোমার আর আমার মাঝখানে কিছু নেই...
মানে আমিই শেষ করে দিয়েছি... তখনও
জোর দিয়ে বলতে পারিনা.. তোমায় সত্যি ভালবাসতাম..
মুঠোফোনেও না...
তবু তো তুমি সত্যি ভালবেসেছিলে..
আমি তো ভালবাসা বুঝিই না... বাসবো কী করে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন