সোমবার, ২১ ডিসেম্বর, ২০০৯

অন্য পৃথিবী

(৩০মে,২০০৭)

দেখলাম, সূর্যটা ডুবে গেল...
সব বুনোহাঁস মারা পড়ল...
আর্তনাদ করে উঠল বিপন্ন ডাহুক,
পৃথিবীটা অন্য রকম,

রাত্রি অন্ধকার, খালবিল ভ'রে ওঠে
গর্ভবতী মাছেদের মৃতদেহে...
শ্বাপদের দল, খুবলে খাচ্ছে হরিণশাবকের বুক...
ঈশ্বরের গলিত লাশের উপর শকুনের চিৎকার... হাহাকার
কাউকে চিনছেনা না কেউ, কোনদিন চিনবেনা
সবাই উল্লাসে মেতে - হত্যা,খুন,জখমে...
যুগ থেকে যুগান্তরে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন