সোমবার, ২১ ডিসেম্বর, ২০০৯

কবিতাগ্রস্ত

(০১অক্টোবর,২০০৮)

কবি হবার ইচ্ছে ছিলনা,
কবিতা আমায় ধরলও না,
তবু কেন একটু একটু কষ্ট লাগে...

জারুলপোকায় খেয়ে গেছে, বুকের অনেকখানি
বাকীটুকু নির্বেদ... জ্যোৎস্নায় কিংবা অমাবস্যায়
স্বপ্নঘোর প্রহর শেষে,
অন্ধকারের ব্যবচ্ছেদে,
আবছা আকাশের ছায়ায় খুঁজে পাই-
উইপোকায় কাটা সেই রাতের ডায়েরীটা...

যে নদীর জল ছুঁতে পারিনি কোনদিন
যে পাহাড় অপেক্ষার, তার পাইনি কোন খোঁজ
তার হরেক রঙিন সুখ
আঁচড় কেটে গেছে
ছায়া ফেলে গেছে, সকরূণ রোদ্দুর ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন