রবিবার, ১৪ মার্চ, ২০১০

জীবন অংক ভুল

হীরে মুক্তো নেই
তবু ডানপাশের কপাট টেনে
বাঁ পাশটা আড়াল করেছি,
জানলা ধারে উপাদেয় রোদ পাওয়া যেত
কিন্তু কোন জানলাই নেই,
তবু বাঁ পাশটা ঢেকে রাখি
কেননা খুলে দিলেই ধুলো আসে, মাছি বসে
এরপরও রঙিন একটা ঘুড়ি
একটা সাদা মোমবাতি
আর সামান্য একগাছা দড়ি,
সবাই বলেছে, তবু বলি -
হীরে-মুক্তো কখনও ছিল না,
তবে কষ্টগুলো ঠিকই ছিল
চাইনি, ওসবে মাছি বসুক...
তাই দড়িতে বেঁধে
ঈশ্বরের সিলিঙে
ঝুলিয়ে দিলাম পুরো বাড়িটাই ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন