সোমবার, ১ মার্চ, ২০১০

কইন্যা আর আড়িয়াল খাঁ

কহে আড়িয়াল খাঁ -
"অতটুকুন জল,
কইন্যা তোর সিনান হবে !
দ্যাখ, তোর ছায়ায় আমার
জল কেমুন তিরতির কইরে কাঁপে ।"

কইন্যা মানেনা, বেণী দুলাইয়ে
জোড়া ভ্রুঁ নাচাইয়ে তুফান তুইলে যায়
আড়িয়াল খাঁ'র বুকের মধ্যে হু হু বইয়ে যায়,

কইন্যা কহে -
"তোর বুকেই মইরব, দেখিস ।"

কড়্ড়ত কইরি বাজ পইড়ল আড়িয়াল খাঁ'র বুকে,
হা রে বিধির বিধি,
আঁকাবাঁকা কইন্যার আলো নিয়া
ফুইট্টা রইল জল,
আর মইরল আড়িয়াল খাঁ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন