গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৭ এপ্রিল, ২০১০

সকালটা উঠলেই

সকালটা উঠলেই, রাতটাকে মনে পড়ে বড়ো বেশি
দুপুর বিকেল শেষে, সন্ধ্যেটা পাশে বসে
রাতটা উড়ে আসে ভালবেসে
তক্ষুণি মনে হয় সকালটাই ভালবাসি বোধহয়...

বারেবারে যে ফিরে আসে
তাকে মন কী করে ভালবাসে
যাকে চাই, যে আসেনা কখনই
তাকেই তো ভালবাসা যায়
ভালবাসা যায়

বড়ো বেশি রাত করে যে ঘুম নেমে আসে চোখের ঘরে
রূক্ষ দিনের মাঝে সূর্য ভীষণ বা
ভীষণ শীতের দেশে রাত্রিযাপন
পুরনো সে রেডিও বেজে চলে যদিও
এই কি বেশ নয়, জীবনের অপচয়
থেমে যাওয়া ঘড়িটাই বদলে দিচ্ছে গান
শেষমেশ বড়ো একা, নিরিবিলি টিকে থাকা
চুপ করে মরে যাওয়া
ঝরে যাওয়া
চলে যাওয়া

বুধবার, ৪ নভেম্বর, ২০০৯

থেমে আছে রোদ্দুর

বারান্দায়
থেমে আছে রোদ্দুর
তোমার ঠিকানা আর কদ্দুর

পিছলে যাচ্ছে সময়
বুকের মাঝে
ঢুকে যাচ্ছে ভয়

একা বসে আছ কোথাও
মুঠো ফোনে একটু জানাও
ভালবাসি তোমায় ভেবেই
ঘর খুজিঁ তোমার চোখেই

ভালবাসার রঙটা রোদে
মিশে আছে উল্টো চাঁদে
ভালবাসার রঙটা রোদে
মিশে আছে উল্টো চাঁদে


বারান্দায়
আজো আছে রোদ্দুর
জীবন মোহনা আর কদ্দুর

বদলে গেছে বিকেল
বেড়ে গেছে আজ যুদ্ধ-জেল

একা তুমি নেইতো আর কোথাও
তবু তুমি এখনও ভাবাও
ভালবাসা বলতে কিছু নেই
বেঁচে থাকা যেমন ছিল সেই

মাঝখানে পুড়ে গেলো মন
ঘুমহীন রাত্রি যায় এখন
মাঝখানে পুড়ে গেলো মন
ঘুমহীন রাত্রি যায় এখন