উপরের সববাইকে উৎগর্গ করলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উপরের সববাইকে উৎগর্গ করলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৪ নভেম্বর, ২০০৯

প্রেম

রিনির শরীরটা জিব দিয়ে ছুঁয়েছিলাম
বয়স তখন আমার সাত
অত ছোট বয়সটাতে চুমো দেয়া হয়নি বোধহয়;
শিমুলদিদি দেখতে ভাল ছিল, প্রেম প্রেম ভাব হত
আজও মনে আছে, দিদির টমেটোর মতন গালটা;
বাসার সামনে দিয়ে বিকেলবলো, একলা মিথিলা.. মিথি
চেহারা মনে নেই.. চশমা পরত চায়না ফ্রেমের
না দেখেই প্রেম হয়েছিল, প্রেম সংক্রান্ত আবহাওয়ায়;
নীচতলায় কারা যেন ভাড়া এসেছিল, মিষ্টি এক মেয়ে ছিল ওদের
কী যে ভাললাগতো, রূপ কি প্রথম বুঝতে শিখলাম
একটা মেয়ে এত সুন্দর হতে পারে,
প্রেম হত কিনা জানিনা, কষ্ট হত খুব
ছোটবেলাকার ছোট্ট বুকে, প্রথম কামনা প্রিয়াংকা
মাঝে আরও কেউ এসেছিল, কেউ কেউ আমার জন্য
টিফিনের খাবারটা রেখে দিত;
বপি নামের মেয়েটা, এ আবার কেমন নাম প্রশ্ন ঘুরত মাথায়
ঝুটিবাঁধা চুল আর সাদা সাদা দাঁত, ভালো লেগেছিল
মোহ ছিল, প্রেমও হয়েছিল নিশ্চয়ই;
তারপর জীবনের সাতটা বছর ধরে রীতাকুন্ড..
মুখ ফুটে বলা ওই প্রথম.. হল না;
এরপর প্রিয়তি ছিল, বেস্ট ফেন্ড, প্রেমিকা হতে চাইল না..
যা হোক.. ধানসিঁড়ি এল, এইবার প্রেম হল, দুপক্ষ থেকেই
যদিও আঠারো মাসের বেশি টিকল না, হারিয়ে গেল সে..
আপাতত একাই আছি, আর..
যাকে দেখছি তাকেই ভাল লাগছে, প্রেমও হচ্ছে....